প্রধান খবরভারত

ভারতে বন্দী শিবিরে অনশনে শতাধিক রোহিঙ্গা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে অনশন করছেন নারী ও শিশুসহ শতাধিক রোহিঙ্গা। বন্দী শিবিরে আটক রাখার প্রতিবাদে সোমবার অনশনে বসেন তারা। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বন্দী শিবিরের নাম মাটিয়া ট্রানজিট ক্যাম্প। ভারতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের আটক রাখার জন্য সবচেয়ে বড় বন্দী শিবির এটি। অনশনরতদের মধ্যে ১০৩ জন রোহিঙ্গা এবং ৩০ জন মিয়ানমারের চিন সম্প্রদায়ের শরণার্থী। তাদের অনেকের জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) দেওয়া শরণার্থী কার্ড রয়েছে।

অনশনরত এক রোহিঙ্গা রয়টার্সকে জানান, অনেকের বন্দিত্বের মেয়াদ শেষ হয়েছে। এরপরও তাঁদের আটকে রাখা হয়েছে। এমনকি ৩৬ জন রোহিঙ্গার ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড রয়েছে। ওই বন্দী শিবিরের পরিবেশ ভালো নয় এবং সেখানে বন্দীদের সঙ্গে আত্মীয়-স্বজনের দেখা করতে দেওয়া হয় না বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে আসামের জ্যেষ্ঠ কর্মকর্তা রবি কোটা বলেছেন, আন্দোলনকারীরা মুক্তির দাবি করেছেন। তাদের সমস্যার বিষয়ে জানতে ওই বন্দী শিবিরে সরকারি কর্মকর্তাদের পাঠিয়েছে রাজ্য সরকার। সার্বিক বোঝাপড়ার পর তারা একটি প্রতিবেদন দেবেন। এই আন্দোলনকারীদের সবাইকে আদালতের একই নির্দেশে আটক রাখা হয়নি। তাদের বিরুদ্ধে দেওয়া আদালতের আদেশগুলো সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কী কী এবং আইনগতভাবে তারা কোন অবস্থায় আছেন তা-ও জানা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension