প্রধান খবরযুক্তরাষ্ট্র

পরমাণু অস্ত্র নিয়ে লেখা আইনস্টাইনের সেই চিঠি নিলামে

পরমাণু অস্ত্র নিয়ে লেখা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের লেখা চিঠিটি নিলামে উঠেছে সম্প্রতি। মাত্র দুই পাতার এই চিঠির দাম উঠেছে ৩.৯ মিলিয়ন ডলারেরও বেশি।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক এই চিঠিটি নিলামে তুলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি। বিজনেস ইনসাইডার অনুসারে, আইনস্টাইনের এই চিঠি মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের মালিকানায় ছিল।

অ্যালেন এটি ২.১ মিলিয়ন ডলারে ২০০২ সালে কিনেছিলেন। তার আগে, এটি প্রকাশক ম্যালকম ফোর্বসের সংগ্রহের অংশ ছিল, যা লিও সিলার্ডের এস্টেট থেকে পাওয়া গিয়েছিল।

১৯৩৯ সালের ২ আগস্ট, নীলস বোরসহ অন্য বিজ্ঞানীদের পরামর্শে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে চিঠি লেখেন আইনস্টাইন পারমাণবিক বোমা বানানোর সম্ভাবনা আর জার্মানির মতো কোনো শত্রু দেশের হাতে সেটি পড়তে পারে এমন হুঁশিয়ারি ছিল ওই চিঠিতে।

আইনস্টাইনের এই চিঠি পেয়েও শুরুতে তেমন গা করেনি মার্কিন প্রশাসন। পরে বিশেষ কমিটি গঠন করা হয়। গঠন করা হয় ম্যানহাটন প্রজেক্ট। তাতে নেতৃত্ব দেন আরেক বিজ্ঞানীর পরমাণু বোমার জনক হিসেবে খ্যাত জে রবার্ট ওপেনহাইমার। পরে বানানো হয় পরমাণু বোমা। আর এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension