আন্তর্জাতিক

পবিত্র হজ ২০ আগস্ট

রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২০ আগস্ট পবিত্র হজ। গতকাল সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, আজ রোববার ১২ আগস্ট আরব দেশগুলোতে শুরু হবে জিলহজ মাস। এ তথ্য জানায় আরব নিউজ। ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে ২২ আগস্ট ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, হজের অংশ হিসেবে হাজিরা ১৮ আগস্ট সন্ধ্যার পর মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন। ১৯ আগস্ট সারাদিন মিনাতে অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। ২০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেয়া হবে। এ দিনটিকে বলা হয় আরাফার দিন।

হজের খুতবা শেষে জোহর এবং আসরের নামাজ একত্রে আদায় করবেন হাজিরা। সেদিন সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফায় যাবেন। সেখানে গিয়ে হাজিরা মাগরিব এবং এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থান করবেন এবং শয়তানের প্রতীকী স্তম্ভে কঙ্কর নিক্ষেপের জন্য তা সংগ্রহ করবেন।

ফজরের নামাজ শেষে বড় জামারায় (প্রতীকী বড় শয়তানকে) পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দিবেন হাজিরা। উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজারসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৮ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নেয়ার কথা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension