আন্তর্জাতিকবাংলাদেশ

সৌদি আরবে ঈদুল আজহা ২১ আগস্ট

রূপসী বাংলা ডেস্ক:জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ঈদুল আজহা উদযাপিত হবে ২১ আগস্ট; আর তার আগের দিন হবে হজ।

সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার সেখানে চাঁদ দেখা যাওয়ায় আজ রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এই হিসাবে ১০ জিলহজ, অর্থাৎ ২১ আগস্ট সেখানে কোরবানির ঈদ হবে।

এর আগের দিন, অর্থাৎ ২০ আগস্ট হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে সোয়া এক লাখ মানুষ হজ করার কথা রয়েছে।

এদিকে, বাংলাদেশে কবে কোরবানির ঈদ উদযাপিত হবে তা নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ নতুন চাঁদ দেখা গেলে ২২ আগস্ট এবং না দেখা গেলে তার পরদিন ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ।

আজ বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ২২ আগস্ট কোরবানির ঈদ ধরে ২১, ২২ ও ২৩ আগস্ট ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। তবে ঈদ ২৩ আগস্ট হলেও ছুটি বাড়বে না, কারণ ২৪ ও ২৫ আগস্ট শুক্র-শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension