ভারত

মেয়ের গায়ে অ্যাসিড ঢেলে খুন, বাবার যাবজ্জীবন কারাদণ্ড

পরিবারের কথামতো বিয়েতে রাজি ছিলেন না তরুণী। তাই শেষমেশ পরিবারের হাতেই খুন হতে হয় তাকে। ভারতের উত্তরপ্রদেশে এক বছর আগের সেই ঘটনায় শনিবার তরুণীর বাবাসহ পাঁচ আত্মীয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরেলির ফাস্ট ট্র্যাক আদালত।

রবিবার পুলিশ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বরেলির ওই ফাস্ট ট্র্যাক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে দোষীদের। তরুণীর বাবা ছাড়াও আরও চার আত্মীয়কে একই সাজা দিয়েছে আদালত।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। সে সময় উত্তরপ্রদেশের ফতেহগঞ্জের বাসিন্দা ওই তরুণীর বিয়ের কথা চলছিল। কিন্তু গ্রামেরই অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। তাই বাড়ির লোকের কথা মতো বিয়েতে মত ছিল না তরুণীর। শেষমেশ ২০২৩ সালের ২২ এপ্রিল বাধ্য হয়েই পরিবারের পছন্দের পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ওই তরুণী। কিন্তু সমস্যা বাধে শ্বশুরবাড়িতে পা রাখার পরই।

প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে মনোমালিন্য শুরু হয় তরুণীর। খবর পেয়ে বিয়ের পরের দিনই তরুণীর বাবাসহ অন্যান্য স্বজনরা এসে শ্বশুরবাড়ি থেকে তাকে নিয়ে যান। এরপরেই গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয় তার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension