প্রধান খবরযুক্তরাষ্ট্র

অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প

নানা বিতর্কের পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ম্যাট গেটজ। এরপরেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডিকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, আইন শৃঙ্খলায় বন্ডির কাজের দীর্ঘ ইতিহাস আছে। সেইসঙ্গে তিনি ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিবিসি জানিয়েছে, বন্ডি ট্রাম্পের দীর্ঘ-সময়ের মিত্র এবং তার আইনী দলে কাজ করেছেন।

বন্ডিকে বেছে নেওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, বন্ডি প্রায় ২০ বছর ধরে প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন এবং ফ্লোরিডারা বাসিন্দাদের জন্য নিরাপদ রাস্তার ব্যবস্থা করেছেন।

সাম্প্রতিক এক প্রচারণা শিবিরে ট্রাম্পকে বন্ধু হিসেবে উল্লেখ করেন বন্ডি।

নতুন এই নিয়োগের পর ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে বন্ডি বিচারব্যবস্থায় রাজনীতিকরণের সমাধান করবেন। ট্রাম্প বলেছেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগকে আমার ও অন্যান্য রিপাবলিকানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এমনটা আর হবে না।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বন্ডি। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে মাদক ও ওষুধের অপব্যবহার কমিশনে দায়িত্ব পালন করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension