প্রধান খবরবাংলাদেশ

খাগড়াছড়িতে গোলাগুলি, নিহত ৬ আহত চার

রূপসী বাংলা ডেস্ক:খাগড়াছড়ি সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুইজন, আহত হয়েছেন সাতজন। আজ  শনিবার সকাল পৌনে নয়টার দিকে জেলা সদরের স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) এর প্রসীত বিকাশ খীসা গ্রুপের সদস্য বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেছে। তিনি হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে শহরের স্বনির্ভর বাজার এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। জেলা প্রশাসক বলেন, ইউপিডিএফের প্রসিত গ্রুপ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই দুই পক্ষ গোলাগুলিতে জড়িয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওই এলাকার বাসিন্দা ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য অমল বিকাশ ত্রিপুরা জানান, আমরা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি। ঘর থেকে বের হতে পারছি না।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension