বাংলাদেশ

জিয়া পরিবারের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করছেন ইনু

রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশকে রক্ষা করতে হলে, দেশকে জঙ্গি-সন্ত্রাস এবং সংঘাতমুক্ত করতে হলে জিয়া পরিবারের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করা সবারই কর্তব্য। আমি সেই কাজটি করছি বলে জানান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি হচ্ছে সেই দল যারা ৭৫-এর পরে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতি বহন করছে। তাই বাংলাদেশকে নিয়মতান্ত্রিক পথে রাখতে হলে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতির বাহকদেরও শায়েস্তা করতে হবে এবং রাজনীতি ও নির্বাচনের বাইরে নির্বাসনে পাঠাতে হবে। এটা রাজনৈতিক কথা, কোনো প্রতিহিংসার কথা নয়।

‘তথ্যমন্ত্রী যে কাজটি করেন, সে জন্য তাকে জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী বলা উচিত’ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ওই সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী বলেন, জেনারেল জিয়া, খালেদা এবং তারেকের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করতে না পারলে বাংলাদেশ নিরাপদ হবে না ও রাজনৈতিক শান্তি আসবে না।

তথ্যমন্ত্রী বলেন, এখন যারা খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ওকালতি করছেন তারা কার্যত পাকিস্তানের দালাল, আলবদর রাজাকারের দোসর, জঙ্গি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক। সুতরাং বিএনপি নেতারা এ ব্যাপারে আমার সমালোচনা করার মধ্য দিয়ে জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্ম আড়াল করার চেষ্টা করছেন।

নজরুল ইসলাম খানকে উদ্দেশ করে ইনু বলেন, সামনে নির্বাচন আসছে- সংবিধান অনুযায়ী করবেন। কিন্তু নির্বাচন নিয়ে জিয়া, খালেদা ও তারেকের বিষয়ে দরকষাকষি করে কোনো অপরাধীদের হালাল করার কোনো প্রক্রিয়াতে আমাদের সরকার যাবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension