ভারত

প্রয়াত রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:চলে গেলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী রঞ্জিত কুণ্ডু। রবিবার দুপুর একটা বেজে দশ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেছিলেন উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির বাসিন্দা রঞ্জিত কুণ্ড। পরে তিনি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন।

১৯৯৬ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন। এরপর ২০০১ এবং ২০০৬ সালেও তিনি জিতেছিলেন নৈহাটি কেন্দ্র থেকেই। ২০০৯ সালের অগস্ট মাসে মৃত্যু হয় রাজ্যের তৎকালীন পরিবহণ ও ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তীর। সেই সময় রাজ্যের পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পান রঞ্জিত বাবু। প্রায় ১৯ মাস সময়কাল যাবত তিনি মন্ত্রিত্ব সামলেছিলেন।

বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রীসভার সদস্য এবং নৈহাটির টানা তিনবারের বিধায়ক ২০১১ সালেও বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। পরিবর্তনের হাওয়া পরাস্ত করেছিল নৈহাটির ৮৮ নম্বর অরবিন্দ রোডের বাসিন্দা হ্যাট্রিক করা বিধায়ককে। কম বয়সী পার্থ ভৌমিকের কাছে তাঁকে পরাস্ত হতে হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension