নিউ ইয়র্কপ্রধান খবরযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে প্রতারণা তদন্তকারীর কারাদণ্ড

নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হোমলেস সার্ভিসেসের সাবেক প্রতারণা তদন্তকারীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছে ব্রুকলিনের ফেডারেল আদালত। তিনি ভুক্তভোগীদের তথ্য চুরি করে তাদের নামে অবৈধভাবে বেকারত্ব বীমার জন্য আবেদন করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। ওয়্যার প্রতারণা ও গুরুতর পরিচয় চুরির ষড়যন্ত্রের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের জেলা বিচারক কিয়ো এ মাতসুমোতো অভিযুক্ত ওলাবাঞ্জি ওতুফালেকে কারাদণ্ডের আদেশ দেন। ওতুফালে ও তার সহকারী মার্ক লাজারে গত জুলাই মাসে নিজের অপরাধ স্বীকার করেছিলেন।

মার্কিন ইস্টার্ন ডিসট্রিক্ট অফ নিউ ইয়র্কের অ্যাটর্নি জন জে দুরহাম, নিউ ইয়র্ক ফিল্ড অফিসের এফবিআই-র সহকারী পরিচালক জেমস ই ডেনেহি এবং নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশনের (ডিওআই) কমিশনার জোসেলিন স্ট্রাউবার একত্রে এই শাস্তির ঘোষণা দেন।

জন জে দুরহাম বলেছেন, অভিযুক্ত একজন প্রতারণা তদন্তকারী হিসেবে তার দায়িত্বের অপব্যবহার করে দুর্বল হোমলেস ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য চুরি করে তার লাভের জন্য ব্যবহার করেছেন। ওতুফালে জনসাধারণের আস্থা ভঙ্গ করেছেন এবং অবৈধ আর্থিক সুবিধা অর্জনের উদ্দেশ্যে তার অ্যাক্সেস ব্যবহার করার ষড়যন্ত্র করেছেন।

এফবিআইয়ের সহকারী পরিচালক জেমস ই ডেনেহি বলেন, ওতুফালে হোমলেস ব্যক্তিদের পরিচয় চুরি করে চুপচাপ তাদের বরাদ্দকৃত সামাজিক সেবা সুবিধা গ্রহণ করেছেন। এই নিন্দনীয় কাজগুলো আস্থা ও প্রত্যাশিত গোপনীয়তা লঙ্ঘন করে। আমাদের শহরের দুর্বল জনগোষ্ঠীর ওপর আর্থিক লাভের উদ্দেশ্যে শোষণকারী পাবলিক সার্ভিস কর্মচারীদের এফবিআই কখনই সহ্য করবে না।

ডিওআই কমিশনার জোসেলিন ই স্ট্রাউবার বলেন, অভিযুক্ত একজন সিটি প্রতারণা তদন্তকারী হিসেবে হোমলেস সার্ভিসেস ডিপার্টমেন্টে কর্মরত ছিল। তার কর্তব্য ছিল ডিএইচএস সেবাপ্রাপ্ত দুর্বল নিউ ইয়র্কারদের প্রতারণা থেকে রক্ষা করা। কিন্তু এর পরিবর্তে তিনি তার অ্যাক্সেস ও অবস্থান ব্যবহার করে সামাজিক সেবার আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করেন। অবৈধভাবে বেকারত্ব বীমার সুবিধা প্রাপ্তির ষড়যন্ত্রে লিপ্ত হন। আজকের শাস্তি স্পষ্ট করে দেয় যে আমরা এবং আমাদের আইন প্রয়োগকারী অংশীদাররা যারা ব্যক্তিগত লাভের জন্য তাদের সিটি অবস্থান অপব্যবহার করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension