ভারত

ভারত ভারতীয়দের জন্য, হিন্দুরাষ্ট্রের দাবি ভুল: চন্দ্র বোস

রূপসী বাংলা ডেস্ক: রূপা গাঙ্গুলি এবং চন্দ্র বোসকে ঘিরে স্ববিরোধী অবস্থানে পৌঁছেছে বিজেপি। বিজেপির রাজ্যসভার সদস্য রূপা গাঙ্গুলি NRC প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “দেশভাগের সময় ঠিক হয়েছিল পাকিস্তান মুসলিম রাষ্ট্র হবে। বাংলাদেশও মূলত মুসলমানদের জন্যই স্থির হয়। কিন্তু বাংলাদেশ থেকে আসা হিন্দুরা ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে জায়গা পাবে।”

সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্রকুমার বসু বাংলা বিজেপির অন্যতম বড় মুখ। তিনি বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির বক্তব্যের বিরোধিতা করে ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে চন্দ্র বসু লেখেন, “মাননীয়া সাংসদকে সম্মান জানিয়েই বলছি ভারতের মুসলমানরা ভারতের জন্য এবং ভারতের একতার জন্য লড়াই করেছেন। আজাদহিন্দ ফৌজেও মুসলিমরা দেশের জন্য লড়াই করেছেন। কিছু সাম্প্রদায়িক নেতার জন্য দেশভাগ হয়েছে। ভারত সবসময় ভারতীয়দের জন্য।”

বিজেপি প্রতিষ্ঠার অন্যতম প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি দেশভাগের সময় বৃহত্তর বাংলাদেশের পরিকল্পনা থেকে পশ্চিমবাংলাকে আলাদা করে ভারতীয় রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং পশ্চিমবাংলাকে বরাবর হিন্দুবাঙালিদের নিজের ভূমি হিসেবে চিহ্নিত করে এসেছেন। সেই বিজেপিতে থেকে শ্যামাপ্রসাদের আদর্শের কী বিরুদ্ধাচারণ করছেন চন্দ্রকুমার বসু?

এই প্রশ্নের উত্তরে নেতাজীর প্রপৌত্র বলেন, “দেখুন শ্যামাপ্রসাদ যা চেয়েছিলেন সেই হিসেবে দেশভাগ হয়নি। না বাংলা ভাগ হয়েছে। ভারত কিংবা বাংলা কোনভাবেই হিন্দুদের একার বাসভূমি হতে পারে না। ভারত সবসময় ভারতীয়দের। হিন্দুরাষ্ট্রের স্বপ্ন অমূলক। কে কী বলল তাতে কিছু যায় আসে না। আমি নরেন্দ্র মোদীকে দেখে বিজেপিতে এসেছি। উনি বলেন সবকা সাথ সবকা বিকাশ।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension