
এক অচেনা রূপ নিয়েছে ব্যস্ত শহর ঢাকা
রূপসী বাংলা ডেস্ক: পরিবার পরিজন নিয়ে রাজধানী ছেড়েছেন বিপুলসংখ্যক মানুষ। এতে এক অচেনা রূপ নিয়েছে ব্যস্ত শহর ঢাকা। রাজধানীর বনানী, মতিঝিল, আরামবাগ, খিলগাঁও, রাজারবাগ ও মগবাজার ,ধানমন্ডি ঘুরে দেখা যায় সেই চিরচেনা যানজট নেই, নেই মানুষের কোলাহল বা হকারদের হাঁকডাক। রাজধানীর বিভিন্ন সড়রে যানবাহন প্রায় নেই বললেই চলে। কমে গেছে রিকশার সংখ্যাও।
কুড়িল থেকে ফার্মগেট পর্যন্ত আসতে অন্যদিন কমপক্ষে দেম ঘণ্টা। আজ সেই রাস্তা ১৫/২০ মিনিটেই যাওয়া যাচ্ছে। রাস্তার কোথাও কোনো সিগন্যাল বাতির জন্য অপেক্ষা করতে হচ্ছে না। ট্রাফিক পুলিশকেও ফু দিতে হচ্ছে না বাঁশিতে।
রাজধানীতে যে দু’একটি বাস, টেম্পু চলাচল করছে সেগুলোতে ঈদ বকশিসের নামে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। এ অবস্থা চলতি সপ্তাহজুড়েই থাকবে।
এদিকে ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা হওয়ায় বেপরোয়াভাবে ছুটছে মোটরসাইকেল, প্রাইভেটকার, ছোট ট্রলি ট্রাক। ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে।



