আন্তর্জাতিক

ঘানায় কফি আনানের শেষকৃত্য ১৩ সেপ্টেম্বর

রূপসী বাংলা ডেস্ক: জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের শেষকৃত্য নিজ দেশ ঘানায় ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে আন্তর্জাতিক এই ব্যক্তিত্বকে।

এক বিবৃতিতে একথা জানিয়েছেন ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আড্ডো। নোবেলজয়ী কফি আনানের পরিবারের সদস্যদের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট। রাজধানী আক্রায় সামরিক সমাধিতে সমাহিত করা হবে তাকে।

দুই দফায় জাতিসংঘের দায়িত্ব পালনকারী কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা।

কফি আনান ৮০ বছর বয়সে গত ১৮ আগস্ট সুইজারল্যান্ডের বার্ন শহরে মারা যান। বিশ্বজুড়ে সুপরিচিত ঘানার বংশোদ্ভূত কফি আনানই প্রথম কোনো আফ্রিকান, যিনি বিশ্বের শীর্ষ সংগঠন জাতিসংঘের নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংস্থাটিতে দায়িত্বপালন করেন।

মানবিক কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান নিয়েও কাজ করছিলেন।

এছাড়া ২০০৭ সালে মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ দ্য এলডারসের প্রতিষ্ঠা হলে এর সদস্য হন কফি আনান। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন তিনি। ২০০১ সালে জাতিসংঘ এবং কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension