
কুলসুম বিবি
বসন্তে হয়েছিল আমাদের দেখা
মনের ছোঁয়ায় মনে এঁকেদিল রেখা।
রঙিন আবেশ মনে হাতে রেখে হাত
প্রেমের জোয়ারে জাগে প্রণয়ের সাধ।
এরপর আড় চোখে দেখে সব লোকে
কলঙ্ক ছায়া লাগে দুজনার মুখে।
বিষাদের মালাখানি পরে নিয়ে গলে
দুজনার পথ গেল দুই দিকে চলে।
হারার মাঝে জিতবো ফের দুইজন
আকুতি থাকুক যতো ভুলে যাবে মন।
কখনো না দেখা হোক বুকে নিয়ে টান
দূর থেকে গেয়ে যাবো বিরহের গান।



