
শাহজালাল সুজন
তন্দ্রাহরণী রাতের চোখে টলমলে ঘুম
মানবী নিস্তব্ধতা চেয়ে আছে,
বিহঙ্গের ছুটাছুটি নিরবতার দেয়ালে
যেন বেজে ওঠে করুণ সুর।
আঁধারের চোখে ভর করে দেখেছি
হয় শত অঙ্কুরিত শব্দের বুনন,
শুনেছি সদ্য নবজাতক প্রাণের কান্না
এ যেন ভূমিষ্ঠ ছন্নছাড়া কবিতা।
রজনী সভ্যতায় নগ্নতা ছেয়েছে চতুর্দিক
রুধির ধারায় অনাহূত আগন্তুক__
অন্ধ করেছি দৃষ্টি, বাকরুদ্ধ মৌনতা ভেঙে
হয়েছি বিষন্ন রাতের প্রহরী।



