
শাহজালাল সুজন
আমি দেখতে চেয়েছি তোমারই প্রচ্ছন্ন রূপ
যে রূপের রহস্য উন্মোচন দুরূহ,
অতরল সমুদ্দুর দৃষ্টির সীমানায় ইমারত
রেটিনা অসার অদৃশ্যের রেখা।
বিবশ রজনী ঘিরে আছে অনির্বচনীয় মায়ায়
আমি ক্ষুদ্রাতিক্ষুদ্র হারিয়ে হারোনো__
অধরায় রূপের ঝলকে ক্ষত চাতক পাখি
প্রেম মোহের পূজারী দৃষ্টিহীন চোখে এ দেখায়
হবে কি অতৃপ্ত হৃদয়ে অমৃত সুধা পান !



