
মোর্শেদা মৌ
নিস্তব্ধ নিথর অন্ধকারে নিমজ্জিত প্রাণ
সুনসান নীরবতায় কুঁকড়ে যায় অস্তিত্ব,
কর্দমাক্ত মেঠোপথে কুকুর শিয়ালের দম্ভ
হৃদযন্ত্রের কাঁপুনিতে ভাঙে আত্মরক্ষার স্তম্ভ।
নিঃসঙ্গতার অসুখ মনস্তত্ত্বকে প্রভাবিত করে
এড়িয়ে যাওয়া কিংবা ভুলে যাওয়ায় রক্ত ঝরে,
এক চিমটি সুখের ঠিকানাঃ
প্রযত্নে নীল আকাশ, যেখানে বাতাস কথা বলে।



