
মো. সৈয়দুল ইসলাম
বাংলাদেশ স্বাধীন, আমি স্বাধীন
কথাটা বলতে আজ ভীষণ কষ্ট হয় !
রক্ত দিয়ে কী পেয়েছি?
পতাকা, মানচিত্র আর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
সত্যিই কি পেয়েছি? নামমাত্র পাওয়া
লাভ কি পেয়ে তাতে, গণতন্ত্র কুক্ষিগত কয়েকজনের হাতে।
ছিনতাই, ধর্ষণে ভরে গেছে দেশ
দুর্নীতির নাই শেষ
সত্য বললে মুখ চেপে ধরে, হায়-রে বাংলাদেশ!
অধিকার নিয়ে বলতে পারবো না কথা,
হ্যান্ডকাপ পরিয়ে ধরে নিয়ে যাবে যথাতথা।
মিথ্যে গণতন্ত্রের বুলি, দেশপ্রেম নেই
মুখে শুধু মধু আর অন্তরে অন্তরে বিষ।
শহীদদের রক্ত আজ বৃথা, স্বাধীন রাষ্ট্র ক্ষত-বিক্ষত
দিকে দিকে গণতন্ত্রের অপমৃত্যু।



