
আনজানা ডালিয়া
চঞ্চলা মধুর আবেশে জড়ানো সময়গুলো
মনের আয়নায় ধরে রাখা যায়না,
রেখো মনে মনের ছায়া যদিও চোখে চোখ রাখা হলোনা।
পথ ভুলে যেও তাতে কি!
সৌরভ ডেকেডেকে তোমার ছোট কুঠির চেনাবে,
গোধূলির আলোছায়ায় ছন্দবিহীন সংবেদনরা
রঙ ছড়াবে
আজ তবে এইটুকুই হোক চাঁদের ক্ষয়বেলায়
ঝাপসা আকাশে চাঁদ আজ অন্য আশার শপথ পড়ায়।



