
আনজানা ডালিয়া
সব সময় এক নিয়মে চলতে হবে কেন?
একটু উল্টে পাল্টে নিলে জীবন বৈচিত্র্যময় হয়
আধুনিক সকালে রুটি,ডিম,সাদা চা খাই
কাল আমি মুড়ি,খই আর গুড়ের চা চাই।
দুপুরে পোলাও,রোস্ট,বিরিয়ানির বদলে
বাদাম ভর্তা,আলু ভর্তা আর নাহয় ডাল দিলে।
বিকালে স্যান্ডউইচ,বার্গার,নান নয়
চিড়া ভাজা আর লেবু পাতার চা হলেই হয়।



