
যখন তুমি সুর বেঁধেছ
মনের আঙিনায়,
আমি তখন দখিন বায়।
যখন তুমি পথ হেঁটেছ
চরণ ফেলে ফেলে,
তোমার থেকে ফুলের রেণু
নিলেম গায়ে মেখে।
যখন তুমি তাকিয়ে ছিলে
নয়ন কমল মেলে,
আমি তখন হারিয়ে গেছি
কোন অতলে, নীরব মোহনাতে।
তুমি কেন এলে না?
তোমার চোখে চোখ রেখেছে
আলোর ঠিকানা।



