সাহিত্যকবিতা

রক্তাক্ত এজলাস

তুহীন বিশ্বাস

শব্দগুলো আজকাল বর্ণমালা এড়িয়ে চলে
স্বাধীনতার সুফল বলতে এমনটা দাবি করে,
নকল কিংবা চুরিতে অভ্যস্ত সংস্কৃতির ধারা
দেশ গড়ার কারিগর তাই বিস্মৃতিতে সর্বহারা।

মলাটবন্দী আইনের ধারায় মরিচা পড়ে আছে
ধর্ষিতার যাবজ্জীবন, ধর্ষকের বেকসুর খালাস,
নরপিশাচের নখের আঁচড়ে রক্তমাখা এজলাস
বিচারপতির বিচার করার সময় এসেছে এবার।

নিয়তির দোষ খুঁজতে থাকে যত্তসব আলস্য দল
নাজুক কর্মপন্থায় নিয়োগপ্রাপ্ত হয়ে যায় বকলম,
ক্ষমতা আর সমঝোতায় হচ্ছে সমাজপতির স্থান
দিন শেষে ভাগাড়ে নিক্ষিপ্ত হয় গুনীজনের মান।

আমি আমাকে খুঁজি বারংবার মানবতার পৃষ্ঠায়
অথচ নিজেকে আবিষ্কার করি পরিত্যক্ত নর্দমায়,
নীতি ও আদর্শের কলাম বিক্রি হয়ে গেছে নিলামে
পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেলাম শুধু হতাশা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension