প্রধান খবরবাংলাদেশ

শহিদুল আলমের মুক্তি চাইলেন টিউলিপ

রূপসী বাংলা ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় আটক বিখ্যাত ফটো সাংবাদিক শহিদুল আলমের মুক্তি চেয়েছেন। সাংবাদিক শহিদুল নিয়মিত যুক্তরাজ্যে চিত্র প্রদর্শনী করে থাকেন এবং তিনি সে দেশে বেশ পরিচিত। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’।

ব্রিটেনের রাজনৈতিক দল লেবার দলের এমপি টিউলিপ বলেন, তার খালা শেখ হাসিনা সরকারের হাতে শহিদুল আলমের আটক হওয়ার ঘটনাটি খুবই ‘পীড়াদায়ক’। তিনি তার দ্রুত মুক্তি দাবি করেছেন।

শহিদুলের গ্রেপ্তারের ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গণে বেশ আলোচিত। তার মুক্তির দাবি জানিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন বেশ কয়েকজন নোবেল পুরস্কার বিজয়ী, চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী, চিত্রশিল্পী, লেখক এবং ব্যবসায়ী। এদের মধ্যে উল্লেখযোগ্য অমর্ত্য সেন, স্যার রিচার্ড বেনসন, শ্যারন স্টোন, রিচার্ড কোর্টিস ও ডেসমন্ড টুটু ।

সূত্র: দ্য টাইমস

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension