প্রধান খবরবাংলাদেশ

১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারের ব্যবস্থাপনার কারণে গত ১০ বছরের মধ্যে এবার চামড়ার সর্বোচ্চ দাম পেয়েছেন ব্যবসায়ীরা। কিছু অপতথ্য প্রচার করা হচ্ছে এবং মৌসুমী ব্যবসায়ীদের ভুলের কারণেই কিছু চামড়া পচে গেছে। তবে এই পচা চামড়ারও যে দাম পাওয়া যাচ্ছে, সেটিও বেশি।

বাণিজ্য উপদেষ্টা আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোর শহরের চকবৈদ্যনাথ চামড়া মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার চামড়ার দাম বাড়ানোর জন্য সক্ষমতা তৈরি করেছে। চামড়ার চাহিদা তৈরি করার জন্য ওয়েট ব্লু চামড়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যবসায়িক কার্যক্রমকে অন্তর্ভুক্তিমূলক করা হচ্ছে। আমরা দু-একটি রাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে ব্যবসাকে সীমাবদ্ধ রাখতে চাই না। ভারত, পাকিস্তান, চায়না, ইউরোপ—সবার সঙ্গে আমরা ব্যবসা করতে চাই। তিনি সাংবাদিকদের খণ্ডিত ও ক্ষুদ্র অংশের রিপোর্ট না করে সামগ্রিক বিষয় উপস্থাপনের আহ্বান জানান।

এ সময় নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি ছায়দার খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহপ্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension