বিনোদন

দেশের বাইরে ঈদ ফিল হয় না: জায়েদ খান

অনেক দিন ধরেই দেশে নেই জায়েদ খান, অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। দেশের বাইরে সচরাচর ঈদ উদযাপন করা হয় না তার। গেল ঈদুল ফিতর সেখানেই উদযাপন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও সেখানে একা একা ঈদ উদযাপন করেন এই অভিনেতা।

দেশের বাইরে ঈদ উদযাপন করলেও তার মন দেশে পড়ে রয়েছে বলে জানান অভিনেতা। দেশ, দেশের মানুষ সবাইকে মিস করছেন তিনি। ঈদের নামাজ পড়ে দেশের পরিচিতজন এবং সহকর্মীদের অনেকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে করে কিছুক্ষণের জন্য হলেও তার মন ভালো থাকে।

ঈদ কেমন কেটেছে, এমন প্রশ্নে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে জায়েদ খান কালের কণ্ঠকে বলেন, এখানে ঈদ ফিল হয় না। আমার কাছে ঈদের আনন্দ বলতে বুঝি পিরোজপুর। আমার পিরোজপুরের ঈদ সবচেয়ে বেশি মজার।

এরপর বললেন, বাবা-মায়ের কথা সবসময়ই মনে পড়ে তার।

তবে বিশেষ দিনগুলোতে একটু বেশি মনে পড়ে, যেমন ঈদের সময়। ঈদের আগে, ঈদের দিন তাদের সঙ্গে নানা মুহূর্ত, নানা স্মৃতি তাড়া করে। দেশে থাকলে ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করতে যেতাম। এখন সেটাও মিস করছি। ভাই-বোনদের মিস করছি অনেক।

শৈশবের স্মৃতিতে এখনও তাড়া করে বাবা আমাকে লুকিয়ে অন্যদের থেকে বেশি সালামী দিতেন। একবার বাবা জুতা কিনে দিয়েছিলেন, আমি সেটা বালিশের পাশে নিয়ে ঘুমিয়েছিলাম। এখনো মাঝেমধ্যেই সেসব দিনগুলোর কথা মনে পড়ে, বিশেষ করে ঈদে। এগুলো মনে হলেই কেমন যেন লাগে!- যোগ করেন অভিনেতা।

দৈনিক কালের কণ্ঠ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension