
তুহীন বিশ্বাস
যদি তুমি বলো…
তাকিয়ে দেখো ওই নষ্ট মেয়ে যায়,
তবে কি মেয়েটি সব অস্তিত্ব হারায়?
সভ্য সমাজের সভ্যতা এমনই হয়?
তবে নিঃসন্দেহে মনুষ্যত্বের পরাজয়।
যদি তুমি বলো…
তাকিয়ে দেখো ওই যে ধর্ষিতা যায়,
তোমাদের আসরে শুধু ভর্ৎসনা পায়?
যদি নিন্দুকের অংশীদার তুমিও হও
বিবেকের দংশনে রক্তাক্ত তুমি নও?
মনে রেখো…
নারী মাতা, নারী ভগ্নী মায়ায় জড়িয়ে
সকল সুফলে নারী-ই পিছু দাঁড়িয়ে।



