প্রধান খবরবাংলাদেশ

রোজার আগেই নির্বাচন হতে পারে: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের প্রস্তুতি ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা। সংস্কারসহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে।

সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে জানিয়ে তিনি আরও জানান, নির্বাচনের সময় ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা, সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

একইসাথে প্রত্যেকটি ভোটকেন্দ্র যেন সিসিটিভির আওতাভুক্ত থাকে তা নিশ্চিত করার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা।

সভায় জানানো হয় এবারের জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension