বিজ্ঞান ও প্রযুক্তিযুক্তরাষ্ট্র

‘এক্স’-এর প্রধান লিন্ডা ইয়াকারিনোর পদত্যাগ

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর প্রধান লিন্ডা ইয়াকারিনো পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

তিনি ২০২৩ সালের জুন থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন। খবর বিবিসির।

এক্স-এ দেওয়া এক পোস্টে ইয়াকারিনো লিখেছেন, ‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষা, প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড় করানো এবং এক্স-কে ‘এভরিথিং অ্যাপে’ রূপান্তরের দায়িত্ব দেওয়ায় আমি ইলন মাস্কের প্রতি কৃতজ্ঞ।’

ইলন মাস্ক ওই পোস্টের জবাবে সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘আপনার অবদানের জন্য ধন্যবাদ।’

এর আগে ইয়াকারিনো এনবিসিইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের প্রধান ছিলেন। সেখানে প্রযুক্তিগত পরিবর্তনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

তিনি যখন এক্স-এ যোগ দেন, তখন কোম্পানিটি (তৎকালীন টুইটার) কঠিন সময় পার করছিল—অনেক বিজ্ঞাপনদাতা সরে যাচ্ছিল এবং মাস্ক বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছিলেন।

বিদায় বার্তায় ইয়াকারিনো বলেন, ‘এই অসাধারণ কোম্পানির মিশন বাস্তবায়নের সুযোগ পাওয়াটা ছিল আমার জীবনের একটি দারুণ অভিজ্ঞতা। চমৎকার দুইটি বছর পার করে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

তবে তিনি কেন হঠাৎ এ সিদ্ধান্ত নিয়েছেন বা মাস্কের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে কিনা—তা স্পষ্ট নয়।

এই সময়ে প্ল্যাটফর্মটির ধারা ও ভাষা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে।

আগে যেখানে টুইটারকে রাজনৈতিকভাবে বামঘেঁষা মনে করা হতো, এখন এক্স উগ্র ডানপন্থি কনটেন্টকে বেশি দৃশ্যমানতা দিচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension