
রূপসী বাংলা ডেস্ক: বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জনসভা চলছে। আজ শনিবার দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক এ সভা শুরু হয়। কিন্তু সভা শুরুর আগেই দলের নেতাকর্মীরা নয়াপল্টন ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।
সভা শুরু পর থেকেই বক্তব্য দেওয়া শুরু করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা তাদের বক্তব্যে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। তারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না। মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি।
সমাবেশে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করেই বেঁচে থাকবো।
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যেই বিএনপির জন্ম হয়েছে। শুধু মার খাবার জন্য এই দলের জন্ম হয়নি।
খালেদা জিয়াকে ছেড়ে দিন অন্যথায় দেখা যাচ্ছে সেই জেলে আপনাকেও যেতে হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার অপরাধ গণতন্ত্রের জন্য লড়াই করে। আর তারেকের অপরাধ সে শহীদ জিয়াউর রহমানের ছেলে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এটায় তার অপরাধ।
আজ বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার ভাই জেলে যাবে, আমার ভাই গুম হবে, আমার ভাইকে হত্যা করা হবে, আ. লীগ অন্যায় করবে আর সেই অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এই প্রতিবাদ করাটায় আমাদের অপরাধ।
মির্জা আব্বাস বলেন, আ. লীগের উল্টাপাল্টা শ্বাসনকে মেনে না নেওয়াই বিএনপির অপরাধ।
এসময় ইভিইম নিয়ে আব্বাস বলেন, জনগণের সামনে এসব ইভিএম মিবিয়েম কিছুই টিকবে না।
তিনি বলেন, দেশের হাজার হাজার বিএনপির নেতা কর্মীরা মামলায় জজর্রিত।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে অন্যথায় জনগণ জেলের তালা ভাঙ্গবে এবং খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করবেন। আর তারেক রহমান বীরের বেশে এই দেশে আসবেই বলে জানান বিএনপির এই নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদার জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, ১/১১ সরকারের পতন হয়েছে। তিনি (খালেদা জিয়া) সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজও গণতন্ত্রের জন্যেই তিনি কারাগারে রয়েছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বাংলাদেশে যতক্ষন গণতন্ত্র ফিরে না আসবে ততক্ষন আমরা গণতন্ত্রের পথে অগ্রসর থাকবো। আ. লীগ জনগণকে বাইরে রেখে নীল নকশার মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায়। এমনভাবে আর ক্ষমতা সম্ভব নয়। দেশে নেত্রীর সঙ্গে নিবার্চন করতে আ. লীগ ভয় পাচ্ছে। গণতন্ত্রের মা-কে কারাগারে রেখে আগামীতে কোনো নিবার্চন হবে না।
এ সময় ইভিইম নিয়ে খসরু বলেন, জনগণ না চাইলে কোনো ইভিএমে কাজ হবে না। জনগণের স্রোতে ইভিএম ভেসে যাবে।
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এখন আমাদের আন্দোলন হচ্ছে সিইসি নুরুল হুদার বিরুদ্ধে। কারণ শেখ হাসিনা সরকার যা বলছে, যা করতে চাইছে হুদা কমিশন সেগুলো বাস্তবায়ন করছে। ১৯৯৬ সালের জনতার মঞ্চের নেতা নুরুল হুদার অধীনে কোনো নির্বাচন হবে না। আর নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাবে, দেশের গণতন্ত্র মুক্ত হবে।’
যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।’
‘আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের প্রিয় নেত্রীকে মুক্ত করে আনবে’, যোগ করেন খোকন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, ‘আজ মিথ্যা মামলায় কারাগারে আমাদের নেত্রী। আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে এ দেশে আর কোনো নির্বাচন হবে না।’
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বলেন, ‘আজ খালেদা জিয়া কারাগারে নয়, বাংলাদেশের গণতন্ত্র কারাগারে। তাকে কারাগারে আটকে রেখে বিএনপিকে বাইরে রেখে নির্বাচনের পাঁয়তারা করছে সরকার। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে নির্বাচনে যাব।’
ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বাদরু বলেন, ‘আজ আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দ নয়, বিষাদের। কারণ, আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে। আজ আমরা শপথ নিয়েছি, খালেদা জিয়াকে এই অবৈধ সরকারের কারাগার থেকে মুক্ত করার।’
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব বলেন, ‘খালেদা জিয়া এ দেশের মাটি ও মানুষের নেত্রী। অবৈধ সরকার অন্যয়ভাবে তাকে জেলে আটকে রেখেছে। আমরা তাকে কারাগারে রেখে আজ আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি।’
নীরব সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী খালেদা জিয়াকে রাজপথে আন্দোলনের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করে আনবে। তার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাব।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু বলেন, ‘মিথ্য মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে এ অবৈধ সরকার। তারা চায়, খালেদা জিয়াকে কারাগারে রেখে আবারও একটা পাতানো নির্বাচন করতে। কিন্তু এ দেশের জনগণ খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন হতে দিবে না।’
তিনি বলেন, ‘সরকার যদি খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সেটি প্রতিহত করা হবে। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে। এ ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না।’
মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নিবে। আর সেই নির্বাচন হবে খালেদা জিয়ার নেতৃত্বে। তাকে কারাগরে রেখে দেশে কোনো নির্বাচন হবে না। আর কোনো প্রহসনের নির্বাচন দেশে হতে দেওয়া হবে না।’



