আন্তর্জাতিকপ্রধান খবর

আমাকে অপহরণ করা হয়েছে: ভিডিও বার্তা দিলেন গ্রেটা

ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের একটি ভিডিও বার্তা প্রকাশ হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে অপহরণ করা হয়েছে।’

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) লাইভ প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, গত রাতে গ্রেটাকে আটক করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী তাকে আটক করার পর রেকর্ড করা ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে থুনবার্গ বলছেন, ‘আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন…ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মানবিক মিশন ছিল অহিংস এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। দয়া করে আমার সরকারকে বলুন, যেন আমার এবং অন্যদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়।’

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত মধ্যরাতের মধ্যে ইসরায়েলি নৌ-কমান্ডোরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে প্রায় ৪০টিতে উঠে পড়ে। তারা জিপিএস সিগন্যাল বন্ধ করে দিয়ে জাহাজে থাকা শত শত কর্মীকে আটক করে।

রয়টার্সের যাচাই করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে গ্রেটাকে সৈন্য-বেষ্টিত একটি ডেকের ওপর বসে থাকতে দেখা গেছে। আটক যাত্রীদের মধ্যে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও রয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটককৃত সকল ফ্লোটিলা যাত্রীকে নিরাপদে ইসরায়েলে নেওয়া হচ্ছে। তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র স্মরণ করিয়ে দিচ্ছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ এবং বেসামরিক নেতৃত্বাধীন উদ্যোগ। এর লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলের অমানবিক এবং অবৈধ অবরোধ ভেঙে ফেলা এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলের অনাহার নীতি ও গণহত্যার অবসান ঘটানো।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্র পুনর্ব্যক্ত করছে, আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনে দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের জলসীমার ওপর ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension