খেলা

পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করায় দর্শককে ‘গালি’ দিলেন নেইমার

ম্যাচ শেষে সংবাদমাধ্যম ইএসপিএনকে সাক্ষাৎকার দিচ্ছিলেন নেইমার। সেই সাক্ষাৎকার দেওয়ার মাঝপথেই আজ মেজাজ হারালেন তিনি। তবে সেটা রিপোর্টারের প্রশ্ন শুনে নয়, দর্শকের মন্তব্যে।

মুখে আঙুল চেপে দর্শককে চুপ করার ইঙ্গিত দিয়েও যখন থামাতে পারছিলেন না তখন সেই দর্শকের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন নেইমার।

কথার লড়াইয়ে দর্শককে খোঁচা মারতেও ছাড়লেন না ব্রাজিলিয়ান তারকা। দর্শককে মোটা বলে খোটা মারলেন তিনি। সঙ্গে সেই দর্শককে পরামর্শ দিয়েছেন যেন জিম করেন তিনি।
আজ কনমেবল সুদামেরিকানের গ্রুপ পর্বের ম্যাচে প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রিকোলেতার মুখোমুখি হয়েছিল সান্তোস।

চতুর্থ মিনিটে দলকে লিড এনে দিলেও হাসিমুখে অবশ্য মাঠ ছাড়তে পারেননি নেইমার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে সমতায় ফেরে রিকোলেতা। পরে পয়েন্ট ভাগাভাগি করেই দুই দল মাঠ ছাড়ে।

জয় নিয়ে মাঠ ছাড়তে না পারায় তাই স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন নেইমার।

এমন দুঃখের সময়ে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারান তিনি। ৩৪ বছর বয়সী স্ট্রাইকার বলেন, ‘সবাই মিস করেছি। এমনটা অবশ্য ঘটে। তবে আমি মনে করি, ভালো খেলেছি এবং প্রচুর সুযোগ তৈরি করেছি। সমর্থকরা আবেগী হয়ে আমাদের আরো ভালো খেলা চান।

সমর্থকদের হতাশা বুঝতে পারছি। তবে তাদের জানা উচিত ফুটবলে এমনটা ঘটে এবং কখনো কখনো বল জালে জড়ায় না।’

এরপরেই মুখে আঙুল দিয়েও যখন দর্শককে চুপ করাতে পারছিলেন না নেইমার তখন কাছে গিয়ে তিনি বলেন, ‘তোমার আরও জিম করা উচিত। তুমি মোটা হয়ে যাচ্ছ। তুমি সঠিক। এখন খুশি? আমি কি বখে গেছি? এখানে আমি আমার সবটুকু নিংড়ে দিচ্ছি। আর অযথা কথা বলে তোমাকে এক মিনিটের জন্য বিখ্যাতও হওয়ার সুযোগ দিলাম।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension