ভারত

ধর্ষণের অভিযোগ, থালাপতি বিজয়ের দলের নেতা গ্রেপ্তার

তামিলনাড়ুতে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগামির নেতা বলে জানা গেছে।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছে সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকে। তামিলনাড়ুর রাজনীতিতে এখন সব চোখ রাজভবনের দিকে।

প্রথমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই টিভিকে ১০৮টি আসন জিতে এককভাবে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। তবে এখন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় কি মুখ্যমন্ত্রী হতে পারবেন, তাই নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এর মধ্যেই এই খবর সামনে এসেছে।
ধর্ষণের ঘটনা ঘটে স্থানীয় সময় রবিবার কাসিমেদু সিঙ্গারাভেলান নগরে।

তামিলনাড়ুর পুলিশ সূত্রে দাবি, ৩৫ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় তামিলনাড়ুতে ভোটের ফল প্রকাশ চলছিল এবং অভিযুক্ত গণনা কেন্দ্রে থাকায় তাকে তখনই ধরা যায়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, কিশোরীটি তামিলনাড়ুর মাইলাপোরের বাসিন্দা। কয়েক দিন আগে তিনি কাসিমেদু সিঙ্গারাভেলান নগরে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে বাড়ির সামনে খেলছিল সে।

তখন অভিযুক্ত যুবক তাকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ। পরে বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেয়।

বাড়ি ফিরে কিশোরী তার মা-বাবাকে সব জানায়। এরপরই তারা পুলিশে অভিযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension