খেলা

ক্যাপ্টেন্সি পেলেন রাহানে

রূপসী বাংলা ডেস্ক: কোহলির ডেপুটির হাতেই উঠল নেতৃত্বের ব্যাটন৷ তার জন্য দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল নিয়মিত অধিনায়ককে৷ যদিও পুরনো দলনায়ককে খেলতে দেখা যাবে টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যানের অধীনে৷

আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য মুম্বই দলের ক্যাপ্টেন নির্বাচিত হলেন টেস্ট টিমে বিরাট কোহলির ডেপুটির ভূমিকা পালণ করা অজিঙ্কা রাহানে৷ এবার জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে রাহানেকে পাওয়া যাবে বলে আদিত্য তারের পরিবর্তে তাঁর হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন মুম্বই নির্বাচকরা৷

আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দলে জায়গা হয়নি রাহানের৷ সুতরাং ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিজয় হাজারে ট্রফিতে খেলতে অসুবিধা নেই তাঁর৷ রাহানে দলে থাকায় স্বাভাবিকভাবেই তাকে নেতা হিসাবে বেছে নেওয়া ছাড়া উপায় ছিল না৷

আজিঙ্কার নেতৃত্বে পনের জনের দলে রয়েছে বেশ কয়েকটা উল্লেখযোগ্য নাম৷ সদ্য টেস্ট দলে মাথা গলানো পৃথ্বী শ এবং ভারতীয়-এ দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও খেলতে দেখা যাবে বিজয় হাজারে ট্রফিতে৷ শ্রেয়স আপাতত রাহানের সহকারীর দায়িত্ব পালণ করবেন৷ পরে রাহানের থেকে দায়িত্ব বুঝে নিতে পারেন৷ সহঅধিনায়ক হিসাবে তাঁর নাম ঘোষণা করেছেন মুম্বই নির্বাচকরা৷ এছাড়া সূর্য্যকুমার যাদব ও আদিত্য তারের মতো তারকা দলে রয়েছেন৷

গোটা টুর্নামেন্টে রাহানেকে দলে পাওয়ার সম্ভাবনা নেই মুম্বইয়ের৷ এশিয়া কাপের পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত৷ তখন রাজ্য দল ছাড়তে হবে রাহানেকে৷ পৃথ্বী শ টেস্ট দলে জায়গা ধরে রাখলে বিজয় হাজারে ট্রফির মাঝপথে রাজ্য দল ছাড়তে হবে তাঁকেও৷

টেস্ট দলে নিয়মিত হলেও রাহানে সম্প্রতি ভারতের সীমিত ওভারের দলে জায়গা পাচ্ছেন না৷ এই অবস্থায় বিশ্বকাপের আগে ওয়ান ডে ফর্ম্যাটে নিজেকে আরও একবার প্রমাণ করতে বিজয় হাজারে ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ নির্বাচকদের খাতায় নিজের নাম ভাসিয়ে রাখতেই ঘরোয়া টুর্নামেন্টকে হাতিয়ার করছেন মুম্বই তারকা৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension