যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। খবর আল জাজিরার

পররাষ্ট্র দপ্তর জানায়, ‘মধ্যপ্রাচ্যে উচ্চমাত্রার উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। যে কোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।’

এ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি চলমান পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এ ছাড়া, যেসব যাত্রী মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণ করবেন, তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে কি না, তা নিশ্চিত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension