প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, আহত ৬

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের কাছে বৃহস্পতিবার গ্যাস পাইপ লাইনে সিরিজ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে কয়েক শ মানুষকে।

রয়টার্স জানায়, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টনের নিকটস্থ লরেন্স, আনডোভের ও নর্থ আনডোভের শহরের প্রায় ২৫ মাইল জুড়ে ওই সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটে। সবমিলিয়ে ৭০টির মত বিস্ফোরণ হয়। ওই বিস্ফেরণ থেকে গোটা এলাকায় আগুন ধরে যায়। এতে এক দমকল কর্মীসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছে। তাদের লরেন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিবিসি বলছে, ওই বিস্ফোরণে অন্তত ৩৯টি বাড়িতে আগুন ধরে যায়।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল কর্মীরা। আরো বিস্ফোরণ ঠেকাতে ওই এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে স্থানীয় কর্মকর্তাদের ধারণা কলম্বিয়া গ্যাস লাইনের চাপে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

সূত্র: রয়টার্স/বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension