ভারত

আসন্ন ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ শুভেচ্ছা রুশ নভোচারীদের

রাশিয়ার মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ভারতের আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তাদের হাতে ছিল ভারতীয় জাতীয় পতাকা।

সোমবার (১০ আগস্ট) প্রচারিত এই শুভেচ্ছা বার্তায় রাশিয়ার ক্রু সদস্যরা ভারতের মহাকাশ খাতের অগ্রগতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন। সেই সাথে মহাকাশ গবেষণায় দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন তারা।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, একটি ভিডিও বার্তায় নভোচারীরা এই অভিনন্দন জানিয়েছেন । মস্কো ও নয়াদিল্লির মধ্যে কয়েক দশক ধরে চলে আসা সহযোগিতার কথা স্মরণ করার পাশাপাশি মহাকাশ অনুসন্ধানকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছেন রুশ নভোচারীরা।

ভারতীয় জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহাকাশচারী পিয়োতর দুব্রভ বলেন, ‌‘প্রিয় বন্ধুগণ, আজ ভারত প্রজাতন্ত্র তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে।’

মহাকাশচারীরা স্বাধীনতা দিবস উদযাপনকে মানব মহাকাশযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সঙ্গে যুক্ত করেছেন এবং উল্লেখ করেছেন যে, এই বছরটি সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিনের প্রথম মহাকাশ যাত্রার ৬৫ বছর পূর্তিকেও চিহ্নিত করে।

শুভেচ্ছা বার্তায় রাশিয়ার কিংবদন্তি মহাকাশচারী ইউরি গ্যাগারিনের ঐতিহাসিক ভারত সফরের ৬৫ বছর পূর্তিকে স্মরণ করা হয়, যা দুই দেশের মহাকাশ সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল।

গ্যাগারিন ১৯৬১ সালের নভেম্বরে ভারতে ভ্রমণ করেন ।

ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বের এক প্রাথমিক প্রতীক হিসেবে আবির্ভূত হন। মহাকাশচারীরা ভারতের প্রশংসার করে বলেন, ‘মহাকাশ থেকে দেশটিকে সুন্দর দেখালেও পৃথিবীতে প্রকৃত বন্ধুদের আবাসভূমি হিসেবে এটি আরো বেশি সুন্দর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension