আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, মার্কিন সাংবাদিকের ২ বছরের কারাদণ্ড

চীনা সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে ‘গোপন তথ্য’ সংগ্রহে সহায়তার কথা স্বীকার করা মার্কিন সাংবাদিক থমাস পকেন দ্বিতীয়কে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর পলিটিকোর। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্ট, ৫০ বছর বয়সী পকেনকে গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে এফবিআই। অভিযোগ, তিনি ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে চীনে থাকা এক নারীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। পকেন ওই নারীকে চীনা গোয়েন্দা এজেন্ট বলে মনে করতেন।
গত জুনে চীনের অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে তিনি দোষ স্বীকার করেন।

বেইজিংয়ে বসবাসকারী পকেন বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সম্পাদক ও ভাষ্যকার হিসেবে কাজ করতেন। মার্কিন আদালতে সরকারি কৌঁসুলি এলি রস বলেন, সাত বছর ধরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে প্রতিবেদন তৈরির বিনিময়ে চীনা সরকার তাকে ১ লাখ ডলার দিয়েছে।
তার চীনা ‘হ্যান্ডলার’ তাকে লাই-ডিটেক্টর পরীক্ষাও করিয়েছিলেন এবং জানিয়েছিলেন, প্রতিবেদনগুলো চীনের শীর্ষ নেতৃত্ব, এমনকি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছেও পৌঁছাত।
ওই কৌঁসুলি জানান, পকেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে তার হ্যান্ডলারের যোগাযোগ করিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তাও ছিলেন।

এফবিআই একপর্যায়ে পকেনকে ‘ডাবল এজেন্ট’ হিসেবে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করেছিল। তিনি তদন্তকারীদের কাছে চীনের হয়ে কাজ করার কথা স্বীকার করলেও পরে তাদের দেয়া নির্দেশনা অনুসরণ করেননি এবং চীনা হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যান।
যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলি ও প্রতিরক্ষা পক্ষ একমত যে পকেন কোনো গোপন তথ্য সরাসরি চীনের হাতে তুলে দেননি। তবে আদালতে পকেন বলেন, ‘আমি অনেক গোপন তথ্য জেনেছিলাম এবং এসব তথ্য চীনাদের জানিয়েছিলাম।
নিজের কর্মকাণ্ডকে ‘ভুল’ ও ‘ভয়াবহ’ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক উন্নত করার ইচ্ছা থেকেই তিনি এসব করেছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension