
ভারতের প্রখ্যাত অভিনেতা নানা পাটেকার গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
মনিপাল হাসপাতালের পক্ষ থেকে জানানো তথ্যানুযায়ী, চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে পাটেকারকে পুনরুজ্জীবিত করার আপ্রাণ চেষ্টা চালান, তবে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
নিউজ এজেন্সি এএনআই-কে মনিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ড. শেখর সালকার বলেন, টানা ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়া সত্ত্বেও তাকে আর ফেরানো সম্ভব হয়নি। এটি একটি মেডিকো-লিগ্যাল কেস হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
তার ছেলে মালহার পাটেকার জানিয়েছেন, বুকে ব্যথা অনুভব করার পরেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন নানা। তার পরেই চিকিৎসকদের একটি দল গোয়ার বাড়িতে যায়। কিন্তু চিকিৎসকদের দল সেখানে পৌঁছে দেখে, সংজ্ঞা হারিয়েছেন। টানা সিপিআর দেওয়ার পরেও নানার সংজ্ঞা না ফেরায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাড়ে ৫টা নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।



