খেলা

২৪ ঘন্টার ব্যবধানে ভারতের কাছে তিনবার হার পাকিস্তানের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: একদিনের ব্যবধানে একে একে তিনবার৷ হ্যাঁ ভারতের কাছে একদিনের ব্যবধানে তিনবার হারল পাকিস্তান৷ বুধে দুবাইয়ের ভারত-পাকিস্তানের ২২ গজের ক্রিকেট যুদ্ধে প্রতি মুহূর্তের আপডেটে চোখ রেখেছিলেন কোটি কোটি ক্রিকেটভক্ত৷ সেই ম্যাচে রোহিতরা দুর্দান্ত পারফর্ম্যান্স করে সরফরাজদের হারিয়েছে৷ ভারত জয় পায় ৮ উইকেটে৷ শুধু এই একটি ম্যাচেই নয়, দুবাইয়ের বাইশ গজের হাইভোল্টেজ ডুয়েলের আগে আরও দুই লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত৷

বহু প্রতীক্ষিত রোহিত-আমিরদের ক্রিকেট যুদ্ধে আগের রাতে আরব-আমিরশাহীতে ফ্রেন্ডশিপ কাপের ম্যাচে ভারতের হুইলচেয়ার ক্রিকেট টিম পাকিস্তানকে হারায়৷ নির্ধারিত কুড়ি ওভারে পাকিস্তানের বোলিংয়ের বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারতীয় দল৷ জবাবে ১৬ ওভারে ৯২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস৷ ৮৯ রানে জয় পায় ভারত৷ এতো গেল  অন্য বাইশ গজের লড়াই৷

বুধবার আরও এক ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান৷ মঙ্গোলিয়ায় এএফসি চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে অনূর্ধ্ব-১৬ ভারতীয় মহিলা দল ৪-০ গোলে পাকিস্তানকে হারিয়েছে৷ ভারতের হয়ে তিনটি গোল করেন অভিকা সিং(২২ মিনিট), সুনিতা মুন্ডা(৮২মি), সিল্কি দেবি(৮৯মি)৷ ৪৩ মিনিটে পাকিস্তানের আয়েসা একটি আত্মঘাতী গোল করে৷ ২৪ ঘন্টার ব্যবধানে তিনটি প্রতিযোগিতা মিলিয়ে তিনবার ভারতের কাছে পর্যুদস্ত হল পাকিস্তান৷

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension