বাংলাদেশভারত

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ফিরতে সোমবার (৯ নভেম্বর) নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। রয়টার্সের দেখা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ২০২৪ সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটিই এ ধরনের প্রথম যোগাযোগ।

এই আবেদনকে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার নেয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় আগে এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে।

হাসিনা রয়টার্সকে বলেছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফেরার তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে বলেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশী পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।’

চিঠিতে তার বাংলাদেশী নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বিভিন্ন চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতা’ অনুযায়ী আবেদনগুলো ‘দ্রুততার সঙ্গে’ প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

দিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা এ বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension