ভারত

‘আমার ভুলেই তৃণমূলে গিয়েছিলেন ছোড়দা’

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সাঁপে নেউলে সম্পর্ক৷ ছোড়দার জন্যই দল ছেড়েছিলেন দিদি৷ কিন্তু রাজনীতিতে সবই সম্ভব৷ মধ্য কলকাতার কংগ্রেসের ত্রাতাই হাত ছেড়ে নাম লেখালেন দিদির দলে৷ সবাই অবাক৷ ডায়মণ্ডহারবার থেকে জিতে সাংসদও হলেন সোমেন মিত্র৷ পরিবর্তনের ভোটে বিধায়কও হলেন সোমেন জায়া শিখা৷

বছর কয়েকের মধ্যেই উলোটপুরাণ৷ তৃণমূল নেত্রীকে কার্যত ধৃতরাষ্ট্র ঠাওরে শাসক দল ত্যাগ করলেন মিত্র দম্পতি৷ বছর কুড়ি পরে ফের প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে সোমেন মিত্র৷ সেদিন তৃণমূলে যোগ দেওয়ার জন্য স্বামীকে জোরাজুরি করাকে ‘পাপ’ বলে বর্ণনা করলেন শিখা মিত্র৷
২০০৯ সালে এক সন্ধার ছবি৷ মাঝে শিখা মিত্র৷ দুপাশে সেমেন মিত্র ও মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিত্র গ্রাহকের কথায় ‘ক্যানডিড শট’৷

কংগ্রেসে জোর গুঞ্জণ তখন৷ সোমেন দাও নাম লেখালো! কংগ্রেসী রাজনীতির দুই পরস্পর বিরোধীকে এক সূত্রে বেঁধে তখন মহানায়িকা শিখাদেবী৷ তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘‘শিখা দি অনেক দিন ধরেই আমার সঙ্গে যোগাযোগ রাখছিলেন৷ সোমেন দা দলে এল৷ ফলে শক্তিশালী হল সংগঠন৷’’

আর কংগ্রেসের সদ্য প্রাক্তণের চোখে তখন বাম মুক্ত বাংলা গড়ার স্বপ্ন৷ মমতাকে পাশে বসিয়ে সোমেন মিত্র বলেছিলেন, ‘‘হাত ছেড়েছি মমতার জন্য৷ ওঁর নেতৃত্বেই বাংলা জয় হবে৷’’ দুর্জনেরা আড়ালে হেসেছিলেন তখন৷

২০০৯ দাদা সংসদ হলেন, বৌদি হলেন বৌবাজারের বিধায়ক৷ রাজ্যে তখন জোড়া ফুলের রমরমা৷ তারপরই বেআইনী অর্থসংস্থার পর্দা ফাঁস৷ রাজ্য জুড়ে তুলকালাম৷ দলের বেআইনী কাজের বিরোধীতা করে বৌদির রাগ তখন সপ্তমে৷ তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে দল ছাড়লেন তিনি৷ সোমেন মিত্রও ক্রমশ বিচ্ছিন্ন করলেন নিজেকে তৃণমূল থেকে৷

এখন আবার রাজ্যে কংগ্রেসের হাল ধরার দায়িত্বে ছোড়দা৷ মুখ খুললেন বৌদি৷ নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত তিনি৷ ক্ষেদের সুরে বললেন, ‘‘আমার জন্যই সেদিন দল চেড়েছিলেন সোমেন মিত্র৷ তিনি চাননি৷ আমিই জোর করেছিলাম৷ তাই মমতার দলে নাম লিখিয়েছিল ওঁ৷ বড় ভুল করেছিলাম সেদিন৷’’

তৃণমূল ত্যাগ করে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন শিখা মিত্র৷ সোমেন এখন কংগ্রেসের প্রদেশ সবাপতি৷ তাহলে কী পের ফিরবেন রাজনীতিতে৷ প্রশ্ন করতেই কিছুটা সাবধানী বৌদি৷ ভবিষ্যতের গর্ভেই ছেড়ে দিলেন সব কিছু৷ কিন্তু রাজ্যে কংগ্রেসের কী ভবিষ্যৎ? শিখার দাবি, দাদা’র উপর আস্থা রাখুন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension