ভারত

‘মোদীর মত শিবাজী কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেননি’

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মারাঠা অধিপতি ছত্রপতি শিবাজীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা৷ তাতেই খেপে লাল শিবসেনা৷ দিন কয়েক আগেই মোদীর সঙ্গে শিবাজীর তুলনা টেনেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেই বক্তব্যের প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে শিবসেনা৷

প্রবীণ সাংবাদিক ও লেখক সঈদ হামিদের লেখা ‘ছত্রপতি শিবাজী মহারাজ এবং মুসলমান’ বই প্রকাশ অনুষ্ঠানে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন দ্য গ্রেট মারাঠা কিং শিবাজীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর তুলনা করা হচ্ছে৷ কিন্তু তাদের জানানোর জন্য বলা হচ্ছে, মারাঠা অধিপতি শিবাজী কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেননি।

রাউত বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্প্রতি মোদীজি ও শিবাজির তুলনার করেছেন৷ কিন্তু তাঁরা ভুলে যাচ্ছেন ছত্রপতি শিবাজীর নামে কখনও দাঙ্গা বাঁধানোর অভিযোগ নেই৷ সেই মানের রাজনীতি তিনি করতেন না৷ সাংবাদিকদের সামনে সঞ্জয় রাউত বলেন বিজেপি ও দুর্নীতি এখন সমার্থক৷ রাফায়েল চুক্তি নিয়ে ছেলেখেলা করেছে তাঁরা৷ দেশের প্রতিটি মানুষ তাদের কাছে জানতে চান রাফায়েল চুক্তি নিয়ে ঠিক কি হয়েছিল৷ কী করে প্রতিটি রাফায়েল বিমানের দাম তিনগুণ বেড়ে গেল? কী করে এমন একটি কোম্পানিকে বিমান উৎপাদনের দায়িত্ব দেওয়া হল, যাদের কোনও পূর্ব অভিজ্ঞতা নেই?

প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অল্যান্দের বক্তব্য নিয়েও মুখ খুলেছেন সঞ্জয় রাউত৷ তিনি বলেন এখনই কেন্দ্রকে বাঁচাতে কেন বিবৃতি দিলেন অল্যান্দ? গোটা বিষয়টিই পূর্ব পরিকল্পিত ও সাজানো বলে অভিযোগ করেছেন তিনি৷ বিজেপি সরকারকে দায়মুক্ত করতে এসব চক্রান্ত বলে মন্তব্য তাঁর৷

রাফায়েল নিয়ে একই সুর কংগ্রেসেরও৷ কংগ্রেস সভাপতির মতে রাফায়েল চুক্তির বিপুল অসঙ্গতি মানুষের নজরে এসেছে৷ কংগ্রেস এই সংক্রান্ত আরও তথ্য সামনে আনবে বলে হুঁশিয়ারি দেন তিনি৷ তাঁর ট্যুইটের সঙ্গেই একটি সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ করেন তিনি৷ যেখানে রাফায়েল চুক্তির বিস্তারিত বিবরণ রয়েছে৷

মঙ্গলবারও এই নিয়ে মুখ খোলেন রাগা৷ তিনি বলেন, যে ব্যক্তি দুর্নীতি দুর করতে এসেছিল, সে নিজেই ৩০,০০০ কোটি টাকা দিয়েছে অনিল আম্বানিকে৷ মজা সবে শুরু হয়েছে, আরও ইন্টারেস্টিং মোড় নিতে চলেছে সবকিছু৷ আগামী দু-তিন মাসে নরেন্দ্র মোদীর বিভিন্ন কাজ- রাফায়েল, বিজয় মালিয়া, ললিত মোদী, নোট বাতিল, গব্বর সিং ট্যাক্স, যখন এসব নিয়ে আমরা সব কিছু তুলে ধরব৷ একের পর এক তথ্য দিয়ে দেখিয়ে দেওয়া হবে নরেন্দ্র মোদী একজন চৌকিদার নয়, একজন চোর৷ রাহুল গান্ধীর এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপিংসও উঠে আসে বলে জানা যায়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension