
রোষের মুখে রাহুল, দুষছেন নিজেকেই
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কাঠগড়ায় লোকেশ রাহুল৷ আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ভুল রিভিউ নেওয়ার খেসারত দিতে হয়েছে ভারতীয় দলকে৷ ২১ তম ওভারে রশিদের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ ছিলেন রাহুল৷যদিও আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে তড়িঘড়ি ডিআরএস চেয়ে বসেন ভারতীয় ওপেনার৷ পরে দেখা যায় আম্পায়ার নির্ভুল৷
এরপর ইনিংসের মাঝে ধোনিও দীনেশ আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন৷ জাভেদের বলে ৮ রানে এলবিডব্লিউ হন মাহি৷ পরে টিভি রিপ্লেতে ধরা পড়ে বল উইকেট ছোঁয়নি৷ সেসময় আর ডিআরএস নেওয়ার সুযোগ পাননি ধোনি-দীনেশরা৷ শেষ পর্যন্ত কোনরকমের হার বাঁচিয়ে ম্যাচ টাই করে ভারতীয় দল৷
ধোনি বা দীনেশ কেউই আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্তব্য করে শাস্তির মুখে পড়তে চাননি৷ কিন্তু সোশ্যাল মিডিয়ার নেজিটেনের সব রাগ গিয়ে পড়েছে রাহুলের উপর৷ অনেকেই লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে এতগুলো বছর হয়ে যাওয়ার পরও রাহুল এখনও ডিআরএস নেওয়ার ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় রাখতে পারল না৷ সেই খেসারতই দিতে হল অন্যদের৷ বিশেষ করে ধোনি অনুরাগীরাই এমন ক্ষোভ প্রকাশ করেছেন৷



