ভারত

‘হত্যাকারীদের গুণকীর্তন করে ওরা!’ পাকিস্তানের মুখোশ টেনে খুললেন সুষমা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এই রাষ্ট্রসংঘের মঞ্চ থেকেই পাকিস্তানকে বারবার কড়া ভাষায় বিদ্ধ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এবারও স্বভাবসিদ্ধভাবেই তাঁর গলায় শোনা গেল সেই একই দৃঢ়তা। ‘হত্যাকারীদের গুণকীর্তন করে পাকিস্তান’, গোটা বিশ্বের সামনে এই ভাষাতেই আক্রমণ করলেন সুষমা।

সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে ফের একবার কোণঠাসা করলেন তিনি। পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে সন্ত্রাসের চেহারা কার্যত সামনে নিয়ে আসলেন তাঁর বক্তব্যে। ৯/১১ কি১বা ২৬/১১-র কথা মনে করিয়ে দিলেন তিনি। বললেন, ‘পাকিস্তান শুধু সন্ত্রাসবাদে মদত দেয় তাই নয়, সব দোষ অস্বীকারও করেন অনায়াসে।’ সুষমা উল্লেখ করেন, আমেরিকার বন্ধু হওয়া সত্বেও পাকিস্তান দিনের পর দিন লুকিয়ে রেখেছিল লাদেনকে। তাকে খুঁজে বের করে হত্যা করার জন্য আমেরিকাকে সাধুবাদ দেন তিনি।

একইসঙ্গে বিদেশমন্ত্রী এও বলেন যে, ৯/১১-র মাস্টারমাইন্ডকে খতম করা সম্ভব হলেও ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সইদ এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে। কখনও র‍্যালি করছে, কখনও ভোটে লড়ছে। ভারতের সব দলের সরকারই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাল তৈরি করার প্রচেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন সুষমা। প্রধানমন্ত্রী মোদী শপথের আগে থেকেই সেই চেষ্টা শুরু করেন বলেও জানান তিনি।

পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রসঙ্গও এদিন উঠে আসে তাঁর বক্তব্যে। তিনি জানান, বারবার ভারত কথা বলার চেষ্টা করলেও পাকিস্তানের দোষেই সেই আলোচনার পথ বন্ধ করে দিতে হয়। এবারও পাক প্রধানমন্ত্রী ইমরান খান আলোচনার প্রস্তাব দিয়েছিলেন বলে জানান তিনি। কিন্তু সেই চিঠির ১৪ ঘণ্টা পরই খবর আসে, কাশ্মীর পুলিশের তিন কর্মীকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে জঙ্গিরা। এরপর কী কথা বলা সম্ভব? এই প্রশ্ন তুলে আনেন বিদেশমন্ত্রী।

ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দোষ চাপানো পাকিস্তানের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন সুষমা। পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। এই প্রসঙ্গে সুষমা বলেন, ”মানবাধিকার লঙ্ঘন তো করে জঙ্গিরা, যারা নির্দোষ লোককে হত্যা করে। আর পাকিস্তান হত্যাকারীদের প্রশংসা করে আর যাদের মেরে ফেলা হয়, তাদের ব্যাপারে চুপ থাকে।

উল্লেখ্য, SAARC-দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন ইমরান খান। কিন্তু, তিন পুলিশকর্মীকে অপহরণ করে হত্যার খবর সামনে আসতেই সেই বৈঠক বাতিল করে ভারত। এমনকী ওই সম্মেলনে পাক বিদেশমন্ত্রীর বক্তব্য না শুনেই হল ছেড়ে বেরিয়ে গিয়ে কার্যত জবাব দেন সুষমা স্বরাজ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension