খেলাপ্রধান খবর

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : নেপালকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা। রবিবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হলো কৃষ্ণা-সানজিদারা।

বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মাসুরা পারভীন।

এর আগে শুক্রবার সেমিফাইনালে ভুটানের মাটিতেই আয়োজকদের ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে লাগাতার তিনটি ফাইনালে পৌছালো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। দুটি অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আর এবার অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। ভুটানের মাটিতেই পরপর দুই মাসে দুটি চ্যাম্পিয়নশিপের শিরোপা প্রত্যাশির শীর্ষে উঠে গেলো মেয়েরা।

ফাইনালে মাঠে নেমে প্রথমার্ধে আক্রমণ চালায় মারিয়া-কৃষ্ণা-স্বপ্নারা। তবে প্রথমার্ধে নেপালের জালে বল জড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে তারা। ম্যাচের ৪৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ।

তবে ৫১তম মিনিটে গোলের সুযোগ পেলেও রক্ষণভাগের দক্ষতায় গোল পায়নি নেপাল। এরপর বেশকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৭০ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ পেয়েছিল নেপাল। অবশ্য সে সুযোগ পাওয়ার আগেই বল সেভ করেন গোলরক্ষক রূপনা চাকমা।

এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ ব্যবধানে ও দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে নেপালকে হারিয়ে গ্রুপ এ‘র থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছিল।

অন্যদিকে, সেমিতে নেপালকে হারাতে পারেনি ভারত। ১-১ গোলে ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে গিয়ে পৌছায় ম্যাচ। সেখান থেকে ৩-১ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের কাছে গ্রুপ পর্বে হারা নেপাল।

হাঁটুর চোটের কারণে সেমিফাইনালে বিশ্রামে থাকার পর চোট কাটিয়ে এই ম্যাচে মাঠে নামেন দলের এই অন্যতম প্রধান অস্ত্র সিরাত জাহান স্বপ্না। এই টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে ৮ বার বল পাঠিয়েছেন বাংলাদেশি এই ফুটবলার।

এর আগে গত বছর ডিসেম্বরে ঢাকায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension