খেলা

সাকিবের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : দেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের হাতের ইনফেকশনটা খুব গুরুতর। আঙুলের ইনজুরির কারণে আগামী বিশ্বকাপে খেলতে নাও পারেন তিনি।

একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাতকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন সাকিব।

খেলার মতো অবস্থায় আসতে বেশ সময় লাগবে সাকিব আল হাসানের। এমনকি এক বছরের মতো সময় লাগতে পারে। এদিকে ২০১৯ বিশ্বকাপের বাকি আছে মাত্র আট মাস। এমনটি যদি হয় তাহলে বিশ্বকাপেও দলের অন্যতম সেরা মানুষটিকে পাচ্ছে না বাংলাদেশ।

এ ব্যাপারে টাইগার দলের পোস্টার বয় বলেন, ‘হাতে এই মুহূর্তে ইনফেকশন, তাই ছয় মাসের মধ্যে অপারেশন করানো যাবে না। কেননা অপারেশন করানোর পরে যদি হাতের অবস্থা আরও খারাপ হয়, এই আশঙ্কায় ডাক্তাররাও এর আগে অপারেশন করাতে চাইছে না। অর্থাৎ ইনফেকশন পুরোপুরি যাওয়ার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। আগামী দুই মাস ওষুধ চলবে, এরপরে আরও দুইমাস দেখতে হবে হাতের ক্ষত ঠিক হয় কিনা। আমাকে ম্যাচ খেলেও দেখতে হবে ইনফেকশন বাড়ে কিনা।’

সাকিব বলেন, ‘তারপরে যখন নিশ্চিত হওয়া যাবে যে ইনফেকশন আর বাড়ছে না, তখন অপারেশনের দিকে যেতে হবে। এতে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে। ডাক্তার বলেছে ছয় মাস থেকে এক বছর লাগার সম্ভাবনা বেশি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension