প্রধান খবরবাংলাদেশরাজনীতি

২১শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান: ওবায়দুল কাদের

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ২১শে আগস্টের গ্রেনেড হামলার সময় ক্ষমতায় ছিল বিএনপি। সবাই জানে এর মাস্টারমাইন্ড হচ্ছে হাওয়া ভবন ও তারেক রহমান। এখন সত্যকে আড়াল করে লাভ নেই। মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আল রিয়াদ এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী পরিবহণের যাত্রা উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সবাই জানে এটার মাস্টারমাইন্ড হচ্ছে হাওয়া ভবন এবং তারেক জিয়া। এখন সত্যকে আড়াল করে লাভ নেই। তারপরও রায়ের আগে আমরা এ ব্যাপারে কোন রকম মন্তব্য করতে চাই না। কিন্তু ন্যায়বিচার যেন আমরা পাই এবং আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি আদালতের কাছে।’

হাঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এটাকে নিয়ে যদি কোন সমস্যা তৈরি করতে যায় বা যদি সহিংসতা বা নাশকতা করতে চায়, তাহলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে আছে।’

তিনি আরও বলেন, ‘তারা ভুলে গেছে এটা ২০১৪ সাল নয়, এখন ২০১৮ সাল। যে কোন অপচেষ্টা হলে জনগণ প্রতিরোধ করবে, আমাদের লাগবে না। সহিংসতার উদ্বুদ্ধ পরিস্থিতিতে যা করার দরকার হয় আইন প্রয়োগকারী সংস্থা করবে।’

পাঁচ দফার ভিত্তিতে জাতীয় ঐক্য প্রক্রিয়াকে ‘পাঁচমিশালী জাতীয় ঐক্য’ আখ্যা দিয়ে কাদের বলেন, জাতীয় ঐক্যের প্রচেষ্টা সফল হবে না। ভাঙনপ্রবণ এই জাতীয় ঐক্য জনতার কাছে আবেদনহীন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension