খেলা

এখনও ওয়ার্নের কাছে ‘নাইটমেয়ার’ সচিন

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : আট বছর আগে মজা করে সচিন তেন্ডুলকরের ব্যাটিংকে ‘নাইটমেয়ার’ বলেছিলেন৷ আজও মত বদলালেন না শেন ওয়ার্ন৷ ব্রায়ান লারার থেকে সচিনকেই সেরা বলছেন কিংবদন্তি অজি লেগ-স্পিনার৷ বুধবার সর্বভারতীয় এক টেলিভিশন চ্যানেলে তাঁর আত্মজীবনী ‘নো স্পিন’ প্রকাশ অনুষ্ঠানে আট বছরের কথায় রিপিট শোনা গেল ওয়ার্নের গলায়৷

সচিন না লারা! কে সেরা ব্যাটসম্যান? এই তুলনা প্রসঙ্গে ওয়ার্ন বলেন, ‘সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা আমাদের জেনারেশনের দুই সেরা ব্যাটসম্যান৷ তবে টেস্ট সিরিজের শেষ দিনে আমি লারার ব্যাটে সেঞ্চুরি দেখতে চাইব৷ কিন্তু সারা জীবন ব্যাটিং দেখতে চাইলে অবশ্যই সচিনকে বেছে নেব৷ ওর ক্লাস দুর্দান্ত৷’

সালটা ১৯৯৮৷ বিশ সাল আগে শারজায় ত্রিদেশীয় টুর্নামেন্টে সচিনের ব্যাটে বেধড়ক পেটানি খেলেছিলেন ওয়ার্ন৷ সেটা ছিল ওয়ার্নের কাছে নাইটমেয়ার৷ ২০১০ এমনই মন্তব্য করেছিলেন কিংবদন্তি অজি স্পিনার৷ এদিন আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানেও একই কথা বললেন লেগ-স্পিনের জাদুকর৷

আত্মজীবনীতে বাইশ গজ ছাড়াও রয়েছে ম্যাচ ফিক্সিংয়ের জন্য বুকিদের দেওয়া প্রস্তাব, তাঁর সাংসারিক এবং নৈশ্য জীবন৷ ভারতের মাটিতে তাঁর খারাপ রেকর্ড সম্পর্কে ওয়ার্নের বক্তব্য, ‘এটা নিয়ে আমি দু:খিত নয়৷ দু’বারই ভারত সফরে আসার আগে আমার কাঁধে ও আঙুলে অস্ত্রোপচার হয়েছিল৷ সুতরাং পারফরম্যান্স নিয়ে আমি হতাশ নয়৷ এছাড়া ভুলে গেলে চলবে না ভারতীয় দলে ছিল সচিন, দ্রাবিড়, সৌরভ, লক্ষ্ণণ ও সেহওয়াগের মতো ব্যাটসম্যান৷’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension