বাংলাদেশরাজনীতি

হঠাৎ স্থগিত জাতীয় ঐক্যের বৈঠক

রূপসী বাংলা ঢাকা ডেস্ক : আজ সন্ধ্যায় ড.কামাল হোসেন হঠাৎ অসুস্থবোধ করায় পূর্বনির্ধারিত বিএনপি-যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক স্থগিত করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে সাতটায় বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আ স ম রবের বাসায় আজ কোনও বৈঠক হচ্ছে না।

নাগরিক ঐক্যের সমন্বয় শহীদুল্লাহ কায়সার জানান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড.কামাল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সন্ধ্যায় বৈঠকটি স্থগিত করা হয়। উনি আজকের বৈঠকে প্রধান হিসেবে থাকার কথা ছিলেন। উনি আসতে পারবেন না বলে সবাই বৈঠকটি বাদ করার সিদ্ধান্ত নিই।

তিনি জানান, আজ না হলেও কাল বা পরশু যেকোনো সময় বৈঠক হবে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে যুক্তফ্রন্ট নেতা আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠকের কথা জেনে অনেক গণমাধ্যমকর্মী উনার বাসার সামনে ভিড় জমান। তবে সাড়ে সাতটায় রবের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম জানান, আজ বৈঠক হওয়ার কথা থাকলে হবে না। কেন হচ্ছে না- আমি জানি না।

এর আগে বৃহত্তর ঐক্যকে এগিয়ে নিতে জোটগতভাবে আন্দোলনের কর্মসূচি প্রণয়ন, অভিন্ন দাবি এবং লক্ষ্য ঠিক করার জন্য কয়েক দফা সভা হয়। বিএনপি, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা এ লক্ষ্য অর্জনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় ধারাবাহিকভাবে বৈঠক করেন। এসব সভায় যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া ঘোষিত ৯ দফা এবং বিএনপির ১২ দফা সমন্বয় করে একটি অভিন্ন দাবিনামা তৈরি করতে দায়িত্ব দেওয়া হয় জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এবং গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিউল্লাহকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension