প্রবাস

জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র অভিন্দন

বাংলা অক্ষর নিউ ইর্য়ক থেকেঃ শের–ই বাংলা স্টেডিয়ামে টস জিতে মাশরাফির আগে ব্যাট করার সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করতে ইমরুলকে খেলতে হয়েছে উনপঞ্চাশ ওভার পর্যন্ত। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে তিন ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে শুরু করেছে বাংলাদেশ। লাল–সবুজের টাইগার বাহিনীকে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও জুয়েল আহমেদ সাধারন সম্পাদক অভিন্দন জানিয়েছেন পাশা পাশি ১৪০ বলে ক্যারিয়ার সেরা ১৪৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস ইমরুল কয়েস ও ক্যারিয়ারের প্রথম অর্ধশতক সাইফুদ্দিনকে অভিন্দন।
সফরকারীদের বিপক্ষে ২৮ রানের জয় পায় স্বাগতিকরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই খেই হারিয়ে ফেলে। নিয়মিত বিরতিতে উইকেট যেতে থাকলেও একপাশ সামলে খেলা চালিয়ে যান ইমরুল কায়েস। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। একই সাথে প্রথম ফিফটির দেখা পান সাইফুদ্দিন।

১৪০ বলে ক্যারিয়ার সেরা ১৪৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে ফেরেন ইমরুল।  ম্যাচের বাকি তখন ১.৩ ওভার। ক্যারিয়ারের তৃতীয় শতকের পথে ১৩টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস (মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে)। সর্বোচ্চ ইনিংসি তামিম ইকবালের। ২০০৯ সালে বুলাওয়েতে এই জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেছিলেন তামিম।আরও অভিন্দন জানিয়েছেন  বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র  সহ সভাপতি– মিসবা আবদীন ও ওয়াহিদ কাজী এলিন,  সাংগঠনিক সম্পাদক– সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ– মফিজুল ইসলাম রুমী, প্রচার সম্পাদক– তৈয়বুর রহমান টনি ও দপ্তর সম্পাদক– আব্দুল কাদির লিপু।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন– আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহির আসাদ, জহির উদ্দিন জুয়েল, নওশাদ হোসেন সিদ্দিকী, শাহাদৎ হোসেন, জাকির হোসেন, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান, আবিদ হোসেন মিষ্ঠু, সাইফুল আলম, মিজানুর রহমান চৌধুরী ও আশরাফুজ্জামান খান লিটন।

স্কোর: বাংলাদেশ ২৭১/৮ (৫০.০) কায়েস ১৪৪, মিঠুন ৩৭, সাইফুদ্দিন ৫০; জার্ভিস ৩৭/৪, চাতারা ৫৪/৩।

জিম্বাবুয়ে ২৪৩/৯ (৫০.০) জুয়াও ৩৫, জার্ভিস ৩৭, উইলিয়ামস ; মিরাজ ৪৬/৩, অপু ৩৮/২।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension